1. admin@news24hour.net : admin :
অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ কিয়ারার - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ কিয়ারার

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

মাতৃত্বের বিরতি ভেঙে নতুনরূপে পর্দায় ফিরছেন কিয়ারা আদভানি। শুটিং শুরুর আগ থেকে ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন এই বলিউড অভিনেত্রী। কিন্তু সিনেমা মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হতেই বিব্রতকর অবস্থায় পড়েছেন কিয়ারা।

সিনেমার বেশ কিছু দৃশ্য কাটতে বলেছেন নির্মাতাদের। যে সিনেমা নিয়ে ভীষণ আশাবাদী ছিলেন এই অভিনেত্রী, সেই ‘টক্সিক’র দৃশ্য কেটে ফেলার অনুরোধ করেছেন কেন? এই প্রশ্ন এখন মাথাচাড়া দিয়ে উঠেছে নেটিজেনদের মনে।

সংবাদ প্রতিদিনসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মা হওয়ার পর থেকে গ্ল্যামার নায়িকার খোলস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন কিয়ারা আদভানি। চাইছেন অভিনয়ে প্রতিনিয়ত নিজেকে নতুনরূপে তুলে ধরতে। তাই ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে খানিকটা ‘সংযত’ কিয়ারা। কিন্তু নির্মাণ শেষে সিনেমা যখন মুক্তির দোরগোরায়, ঠিক তখনই বেঁকে বসেছেন অভিনেত্রী।

নির্মাতাদের বলেছেন, সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালাতে। কাটছাঁট করে ঘনিষ্ঠ দৃশ্য কিছুটা সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়েছেন।

সংবাদ মাধ্যমগুলো থেকে আরও জানা গেছে, শুটিয়ের পর ‘টক্সিক’র দৃশ্যগুলো দেখেই আপত্তি জানিয়েছেন কিয়ারা। অভিনেতা ইয়াশ ও পরিচালকের কাছে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

অভিনেত্রীর দাবি, শুটিংয়ের আগে তাঁকে আশ্বস্ত করা হয়েছিল কোনো দৃশ্যে তিনি অস্বস্তিবোধ করবেন না। স্বচ্ছন্দ রাখার প্রতিশ্রুতিতেই রোমান্টিক দৃশ্য অভিনয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু ফুটেজ দেখার পর, তিনি রীতিমতো অবাক হয়েছেন নির্মাতা প্রতিশ্রুতি না রাখায়। আর এ কারণে তিনি কিছু দৃশ্য সিনেমায় রাখা নিয়ে আপত্তি জানিয়েছেন।

অবাক করা বিষয় হলো, পরিচালক ও অভিনেত্রীর মধ্যে সিনেমা বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। এমনকি সিনেমার দৃশ্য নিয়ে কিয়ারা আপত্তি থাকার পরও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে পাওয়া যায়নি কোনো প্রতিক্রিয়া।অন্যদিকে বারবার বদলে যাচ্ছে সিনেমা মুক্তির তারিখ। শুরুতে ১৯ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা ছিল ‘টক্সিক’।

দিনক্ষণ পরিবর্তিত হয়ে নতুন মুক্তির দিন নির্ধারিত হয়েছে ৪ জুন। এখন শোনা যাচ্ছে, আবারও মুক্তি স্থগিত করা হয়েছে। এরই মাঝে কিয়ারার এই আবদার পূরণ করা নিয়ে নতুন কী ঝামেলা হতে পারে, সেটি এখন নির্মাতাদের ভাবনার বিষয়।

প্রসঙ্গত, ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ইয়াশ ও কিয়ারা। তাদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park