1. admin@news24hour.net : admin :
আত্মঘাতী গোলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

আত্মঘাতী গোলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

  • প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ এদিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উত্তেজনা ছড়াচ্ছে। রুদ্ধশ্বাস সেসব ম্যাচ নিয়ে যখন বিভোর ক্রিকেটপ্রেমীরা, তখন ভারতের মুম্বাইয়ে হয়ে গেল শ্বাসরুদ্ধকর এক ফুটবল লড়াই।

যে লড়াইয়ে জিতে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। তাও কিনা আত্মঘাতী গোলের কল্যাণে।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রোববার ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও কলম্বিয়ার অনূর্ধ্ব-১৭ দলের মেয়েরা।

ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে স্পেন। এতে আরও একবার ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন, ট্রফি রেখে দিল নিজেদের কাছেই।

গোটা ম্যাচেই ছিল গোলের জন্য হাহাকার। আক্রমণে গিয়ে বারংবার ব্যর্থ হয়েছেন দুই দলের খেলোয়াড়রা। কোনো গোলমুখ খোলা যায়নি ৮২ মিনিট পর্যন্ত।

এর পর যে গোলটি এসেছে সেটি আত্মঘাতী। কলম্বিয়ার ডিফেন্ডার অ্যানা মারিয়া গুজম্যান জাপাতা বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল জড়ান। আর এই গোলের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসে স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park