1. admin@news24hour.net : admin :
আবার বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

আবার বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে ২০১৫ সালে বিচ্ছেদের পর দীর্ঘ সময় ছেলে সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবে ছিলেন অভিনয়শিল্পী সোহানা সাবা। অবশেষে দেড় বছরের বেশি সময় আগে বিয়ে করেছেন তিনি। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

সম্প্রতি নিজেই বিয়ের খবর জানিয়েছেন এই অভিনেত্রী সোহানা সাবা।

ফয়সালের সঙ্গে সাবার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। সেই সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি সোহানা সাবা। শুধু জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

স্বামীর পরিচয় নিয়ে শুরুতে বিস্তারিত জানাতে চাননি সোহানা সাবা। শুধু জানিয়েছিলেন, তিনি একজন ব্যবসায়ী এবং নিজের অঙ্গনে পরিচিত। পরে তার নাম ফয়সাল বলে জানান অভিনেত্রী।

ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু প্রসঙ্গে সোহানা সাবা জানান, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো তিনি এত দিন অপেক্ষা করেছেন। পরে ফয়সাল তাকে ভালোবাসার কথা জানান। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

বলিউডের তারকাদের অজানা পেশার গল্প

বিয়ের পরের জীবন নিয়ে সাবা জানান, তারা ভালো আছেন। তার ছেলে মায়ের নতুন জীবনের সঙ্গীকে পছন্দ করেছে এবং বিয়ের খবরে সে বেশ খুশি হয়েছে।

২০০৯ সালে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৫ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park