1. admin@news24hour.net : admin :
আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় পথচারী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারে সময় দ্রুতগামী বাসের ধাক্কায় লিপি বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আল-আমিন জানান, সকালের দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি আমার আম্মাকে ধাক্কা দেয়। পরে আমার আম্মাকে পথচারীরা উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিপি বেগম বরিশালের বাসিন্দা সাত্তার হাওলাদারে মেয়ে। বর্তমানে রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে পুলিশ ফাঁড়ি এলাকায় স্বামী কামাল হোসেনের সঙ্গে পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের বর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park