1. admin@news24hour.net : admin :
আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে-বাপ্পারাজ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে-বাপ্পারাজ

  • প্রকাশিত : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

অভিনেতা বাপ্পারাজ। আশি দশকের মাঝামাঝির দিকে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি মূলত মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত।
বর্তমানে লাইমলাইটের বাইরে রয়েছেন। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের মতামত প্রকাশ করেন। একটি পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কতদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না।’

তবে কাদেরকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিয়েছেন তা উল্লেখ করেননি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।

আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park