1. admin@news24hour.net : admin :
আলমগীর হত্যা মামলার মূল হোতা আটক - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

আলমগীর হত্যা মামলার মূল হোতা আটক

  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শাহরাস্তি উপজেলার আলোচিত দিনমজুর আলমগীর হত্যা মামলার প্রধান আসামি তাজুল ইসলাম তপনকে ঢাকার উত্তর খান এলাকা থেকে গ্রেফতার করেছে শাহরাস্তি পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল বাসার।

পুলিশ জানায়, আলমগীরকে হত্যার পর আত্মগোপনে চলে যায় তপন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করা অবস্থায় তাকে আটক করা হয়। রাতেই তাকে শাহরাস্তি থানায় নিয়ে আসা হয়েছে। গত রমজানে পরকীয়া প্রেমের জেরে সোনিয়া আক্তার মামা শ্বশুর তপনের সহযোগিতায় গলা কেটে আলমগীরকে হত্যা করে।

তপন চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের ছোট ভাই। এলাকায় তিনি একজন বখাটে ও প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। আলমগীর হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এর আগে মামলার অন্যতম আসামি সোনিয়া আদালতে দেওয়া স্বীকারোক্তিতে জানান, আলমগীরের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণে অসন্তুষ্ট হয়ে মামা শ্বশুর তপনের সহযোগিতায় হত্যাকাণ্ডটি ঘটানো হয়।

ওসি আবুল বাসার বলেন, ‘তপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডে তার ভূমিকা ও কারা কারা জড়িত ছিল—তা বের করতে আমরা রিমান্ডের আবেদন করবো।’

গত মার্চ মাসে শাহরাস্তির মনিপুর এলাকায় প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে আলমগীরকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনায় এরই মধ্যে আলমগীরের সঙ্গে পরকীয়ায় জড়িত থাকা সোনিয়াকে গ্রেফতার করা হয় এবং আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park