1. admin@news24hour.net : admin :
আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় বন্ধুর ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ মিয়া শেরপুর জেলার নকলা থানার রুনীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে বন্ধু শাহাদাত তার বাড়িতে পারভেজকে ডেকে নেন। পরে একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে মুখে ও মাথায় আঘাত করেন। এরপর স্থানীয়রা পারভেজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা রাতে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মুখে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শাহাদাত হোসেনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park