1. admin@news24hour.net : admin :
ইরানের ৩ ফুটবল কর্মকর্তাকে ফেরত পাঠাল কানাডা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ইরানের ৩ ফুটবল কর্মকর্তাকে ফেরত পাঠাল কানাডা

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডার ইমিগ্রেশনে বাধার মুখে পড়েছেন ইরানের ফুটবল প্রধান মেহেদি তাজ। বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাকে এবং তার সঙ্গে থাকা আরও দুই কর্মকর্তাকে ভ্যাঙ্কুভার বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম ও ইউএসএ টুডে-র তথ্য অনুযায়ী, মেহেদি তাজের সঙ্গে ছিলেন ফেডারেশন কর্মকর্তা হেদায়াত মমবেইনি ও হামিদ মোমেনি। তাদের কাছে কানাডার ভিসা ও অস্থায়ী রেসিডেন্ট পারমিট ছিল। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগে প্রাথমিকভাবে তাদের আটকে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের প্রবেশের অনুমতি না দেওয়ার পেছনে মূল কারণ হিসেবে উঠে আসে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে মেহেদি তাজের সংশ্লিষ্টতা। জানা গেছে, অতীতে তিনি আইআরজিসির একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কানাডা আইআরজিসিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। দেশটির জাতীয় নিরাপত্তা নীতি অনুযায়ী, এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির কানাডায় প্রবেশ নিষিদ্ধ। সেই অবস্থান থেকেই মেহেদি তাজসহ তিন কর্মকর্তাকে শেষ পর্যন্ত ফেরত পাঠানো হয়। সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park