1. admin@news24hour.net : admin :
এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অনলাইন ট্র্যাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (০৩ আগস্ট) মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ৩ জন হলেন- এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

ওসি বলেন, বিপুল সরকার নামে এক গ্রাহক শনিবার (০২ আগস্ট) রাতে মতিঝিল থানায় মামলাটি করেন। এতে আসামি পাঁচজন হলেন- গ্রেপ্তার হওয়া তিন কর্মীসহ ফ্লাইট এক্সপার্টের এমডি সালমান বিন রাশিদ শাহ সাঈম ও তার বাবা এম এ রাশিদ।

তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।এর আগে, এমডি সালমান পলাতক হওয়ার পর ফ্লাইট এক্সপার্টের পক্ষ থেকে সাঈদ আহমেদ থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করেন।

জিডিতে সাঈদ অভিযোগ করেন, এমডি সালমান সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে জানিয়েছেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন। অফিসে গিয়ে তিনি সালমানকে অনুপস্থিত দেখেন।

জিডিতে তিনি লেখেন, গ্রাহকদের অর্থসংক্রান্ত লেনদেন এখন ঝুঁকিতে এবং কিছু গ্রাহক কর্মীদের হুমকি দিচ্ছেন।

শনিবার ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট অচল দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেক গ্রাহক তাদের বুকিং ও ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park