1. admin@news24hour.net : admin :
কন্যা সন্তানের মা হলেন দীপিকা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

কন্যা সন্তানের মা হলেন দীপিকা

  • প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

প্রথম সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের মা হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সনাতন ধর্মের দেবতা সিদ্ধিদাতা গণেশের পূজায় ভারতের সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা।

মন্দির দর্শন আর গণেশের পূজা অর্চনার পরই শনিবার (৭ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ সময় দীপিকার সঙ্গে ছিলেন স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং।

হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পেরোতেই আজ রোববার (৮ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। সংসারে নতুন অতিথি আসায় ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেয়ার পরিকল্পনা রয়েছে দীপিকার।

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেতি ভালোবাসার গভীরতা বাড়তে শুরু করে দীপিকা ও রণবীরের। ভালোবাসার পূর্ণতা দিতে ২০১৮ সালে তারা বিয়ের পিঁড়িতে বসেন। এ হিসেবে বিয়ের দীর্ঘ ৬ বছর পর তাদের সংসারে এলো নতুন অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park