1. admin@news24hour.net : admin :
কয়রায় ১৫০ কেজি হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

কয়রায় ১৫০ কেজি হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি,তৌহিদুর রহমান:সুন্দরবনের খুলনা রেঞ্জের খাশিটানা বন বিভাগের টহল ফাঁড়ির বিশেষ অভিযানে ১৫০ কেজি হরিণের মাংস ও হরিণ ধরার ফাঁদ সহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা গেছে গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে হরিণের মাংস জব্দ করা হয়েছে। অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফ মো. আশফুজ্জামান ও শেখ মুজিবুর রহমান।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park