1. admin@news24hour.net : admin :
কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় ২ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার-সংলগ্ন পতিরাম ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদার ছেলে মাসুদ (২৮) এবং একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নুর ইসলাম (৫৫)। তারা দুইজন স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘটনার সময় তারা কর্মস্থলে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল এবং তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই ব্যক্তি নিহত হয়েছেন। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park