1. admin@news24hour.net : admin :
কুমিল্লাকে বিভাগ করা হলে মানবে না নোয়াখালী - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লাকে বিভাগ করা হলে মানবে না নোয়াখালী

  • প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হলে মানবে না নোয়াখালীবাসী। এ ঘোষণা দিয়েছে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি। সোমবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে নোয়াখালী সমিতির নেতারা এ ঘোষণা দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, নোয়াখালী জেলার আয়তন ২০০০ কিলোমিটার। সমুদ্র বন্দর হচ্ছে। বাংলাদেশ সৃষ্টিতে নোয়াখালীর নেতারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে। প্রথিতযশা সাংবাদিকদের বাড়িও নোয়াখালী। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথম জেলা কমিটি গঠিত হয় তা হলো নোয়াখালী জেলা সমিতি। বিএনপি ক্ষমতায় আসলে নোয়াখালীকে বিভাগ করার জোর প্রচেষ্টা চালানো হবে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালী।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ছিল সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ করা। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে নোয়াখালীকে বিভাগ করা এবং বিএনপি ক্ষমতায় আসলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক সচিব ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি কেএম মোজাম্মেল হক বলেন, নোয়াখালী জেলার রয়েছে তিন হাজার বছরের ইতিহাস। কুমিল্লার চেয়ে প্রায় ১২০০ কিলোমিটার আয়তনে বড় নোয়াখালী জেলা এবং জনসংখ্যা ৪০ লক্ষ। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস সমূহ নোয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িও নোয়াখালীতে অবস্থিত। নদীবন্দরসহ ব্লু ইকোনমিক অর্থাৎ সমুদ্র অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের জিডিপিতে নোয়াখালীর শিল্পপতিদের অবদান প্রায় ত্রিশ ভাগ। এসব কারণে এবং প্রশাসন বিকেন্দ্রীকরণ ও জনগণের দোড়গড়ায় সেবা পৌঁছে দিতেও নোয়াখালীকে বিভাগ ঘোষণা দাবি করেন তারা।

নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাবুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত, গনঅধিকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park