1. admin@news24hour.net : admin :
গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ24আওয়ার ডেস্ক : গাজীপুরে পিকআপ ভ্যানের চাপায় নারী যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পাকিস্তান গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ সালনা এলাকার অটোরিকশাচালক এমদাদুল হক (৪০) ও অজ্ঞাত পরিচয় এক নারী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন ৪ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতদের স্বজনরা জানান, সকালে কাজের উদ্দেশ্যে তারা অটোরিকশাযোগে গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে এ দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

সদর থানার ওসি মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park