1. admin@news24hour.net : admin :
গুলশানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নারী - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

গুলশানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নারী

  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের ২নং গোল চক্করে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি গুলশান এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করতেন।

রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় সোমবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারজানা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আব্দুল বক্করের মেয়ে। তিনি নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের বোন নাদিয়া আক্তার জানান, আমার বোন ফারজানা আক্তার গুলশানের একটি বিউটি পার্লারে কাজ করত। গতকাল (রোববার) রাতে সে রাইড শেয়ারিংয়ের একটি বাইকে করে বাসায় ফিরছিল। এসময় অসাবধানতাবশত বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। জানতে পেরে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park