1. admin@news24hour.net : admin :
গুলশান কার্যালয়ে প্রবেশ করলেন তারেক রহমান - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

গুলশান কার্যালয়ে প্রবেশ করলেন তারেক রহমান

  • প্রকাশিত : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিউজ24আওয়ার ডেস্ক : ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসানের পর দেশে ফেরার দুদিন পর ঢাকায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে অফিস শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি।

তারেক রহমান কার্যালয়ে এসে পৌঁছনোর পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

এ সময়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারাসহ বগুড়ার জেলার নেতারা উপস্থিত ছিলেন।

সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়পর্ব শেষ করে দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন তারেক রহমান।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলাদা চেম্বার রয়েছে।

এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park