1. admin@news24hour.net : admin :
চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে চট্টগ্রাম জেলা পটিয়া থানাধীন ভাটিখাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আজিজ বাকলিয়া থানাধীন দোস্ত মোহাম্মদ এলাকার পশ্চিম পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আজিজের বিরুদ্ধে গত বছর অক্টোবর মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। নগরীর বাকলিয়া থানার ২ নম্বর মামলার আসামি তিনি।

র‌্যাব জানায়, মামলা রুজু হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকেন। সর্বশেষ পটিয়া থানা এলাকায় অবস্থান করে আসছিলেন আজিজ। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park