1. admin@news24hour.net : admin :
চা খেতে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

চা খেতে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে দুবৃর্ত্তদের সঙ্গে চা খাওয়া শেষে ফেরার পথে বাড়ির সামনে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে নিহত রেজাউলের প্রতিবেশী আবুল হোসেন বলেন, হত্যাকাণ্ডের পর এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park