1. admin@news24hour.net : admin :
চিত্রনায়িকা বনশ্রী আর নেই - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

চিত্রনায়িকা বনশ্রী আর নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

তথ্যটি নিশ্চিত করেছে নায়িকার পরিবার।
শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মেয়ে বনশ্রী। ১৯৭৪ সালের ২৩ আগস্ট এই এলাকার শিকদারকান্দি গ্রামে জন্ম তার। ১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসাসফল হয় সিনেমাটি। পরিচিতি পান বনশ্রী। এরপর আরও ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়ক মান্না, আমিন খান, রুবেলের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গেছে বনশ্রীকে।

নব্বইয়ের দশকের ‘সোহরাব-রুস্তুম’, ‘মহাভূমিকম্প’সহ আলোচিত কয়েকটি ঢাকাই সিনেমার নায়িকা তিনি। শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। অভাব-অনটন নিত্যসঙ্গী হয় তার। এক সময় শাহবাগে ফুলও বিক্রি করেছেন এই চিত্রনায়িকা। পরে সরকারি অনুদানের ২০ লাখ টাকা পেয়েছিলেন।

আর্থিক কষ্টে করোনাকালে ঢাকা ছেড়ে নিজ উপজেলায় শিবচর ফিরে গিয়েছিলেন বনশ্রী। প্রথমে ভাড়া ছিলেন। নানান জায়গায় ঘুরে ঠাঁই মিলেছিল আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে। ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে সেখানেই থাকতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park