1. admin@news24hour.net : admin :
ছেলেকে হাসপাতালে দেখতে এসে প্রাণ হারালেন বাবা - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ছেলেকে হাসপাতালে দেখতে এসে প্রাণ হারালেন বাবা

  • প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারে বুয়েটের সামনে বকসী বাজার মোড়ে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে।

নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, আমার ভাইয়ের ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। গতকাল রাতের দিকে ছেলেকে ঢাকা মেডিকেলে দেখতে আসার পথে বুয়েট ও বকশীবাজারের মাঝামাঝি রাস্তা পারাপারের সময় দুই বাসের মধ্যে চাপায় গুরুতর আহত হন আমার ভাই জহিরুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জহিরুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park