1. admin@news24hour.net : admin :
জানুয়ারিতে স্থানীয় নির্বাচন করতে চায় ইসি: আনোয়ারুল ইসলাম - নিউজ ২৪ আওয়ার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

জানুয়ারিতে স্থানীয় নির্বাচন করতে চায় ইসি: আনোয়ারুল ইসলাম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, পরীক্ষা শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে সম্ভব্য নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি জানান, স্থানীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি কোনো চিঠি চালাচালি করার নিয়ম বা নজির নেই। তবে কমিশন প্রস্তুত রয়েছে এবং বর্তমানে সরকারের কাছে কোন কোন ক্ষেত্র নির্বাচন উপযোগী তার একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।

নির্বাচন পেছানোর পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পরীক্ষার সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন পরিচালনা করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে।

বাস্তবতার নিরিখে এবং সার্বিক পরিবেশ অনুকূলে রাখতেই নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park