1. admin@news24hour.net : admin :
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) ও মাদারীপুর সদরের বাসিন্দা মোটরসাইকেল চালক মো. আল-আমীন সিরাজ (৪৫)।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও নলছিটি থানার (ওসি) আব্দুস সালাম বলেন, রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মোটরসাইকেলসহ রাস্তার পাশে পড়ে যায়।

তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park