1. admin@news24hour.net : admin :
টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

প্রসঙ্গত প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া ‘টিকটক’ ও ‘লাইকি’র সুবাদে। নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সেখান থেকেই তার পরিচিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park