1. admin@news24hour.net : admin :
টি এন্ড টি কলেজ সম্পর্কিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

টি এন্ড টি কলেজ সম্পর্কিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : টি এন্ড টি কলেজ ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত একটি ঐতিহ্যবাহী কলেজ। শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান মেনেই কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমি কলেজের বর্তমান অধ্যক্ষ হিসেবে ০৫/১২/২০২৪ তারিখে শিক্ষাবার্তা ডট কম এর প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে যে সব অনিয়ম ও অভিযোগের কথা আপনার পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন । আশা করি আপনি এর জন্য দুঃখ প্রকাশ করবেন এবং সংবাদটি অনলাইন থেকে সরিয়ে এর প্রতিবাদ ছাপাবেন।
আপনার অনলাইন প্রত্রিকায় প্রকাশিত সংবাদের ধারাবাহিক প্রতিবাদ:
১। মোঃ হাসানুল সিরাজী একটি কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ এবং কোর্টে মামলা চলমান (কপি সংযুক্ত)। আরেকজন প্রার্থী কারিগরি কলেজ এবং স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিল। দুইজনের একজনও কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করেনি। নিয়োগ বাছাই কমিটি তাই তাদেরকে বাদ দিয়েছে
২। জাতীয় বিশ্ববিদ্যালয় রেগুলেশন (সংশোধিত) ২০১৯ এ স্পষ্ট লেখা আছে ইনডেক্সধারীদের জন্য ৫৫ বছর বয়সের বাধা প্রযোজ্য হবে না। ( জা:বি: রেগুলেশন ২০১৯ সংযুক্ত)
৩। নিয়োগ পরীক্ষায় বৈধ প্রার্থী ০৪ (চার)জন ছিল। ০২ (দুই) জন নয়।
৪। অর্থের বিনিময়ে নিয়োগ হয়েছে বলে সংবাদে বলা হয়েছে তার কোন প্রকার এভিডেন্স আপনার কাছে কি আছে? আমি সর্বপ্রথম কুমিল্লার চান্দিনায় রেদওয়ান আহমেদ ডিগ্রি কলেজ ,তারপর কুমিল্লার দাউদকান্দির বরকোটা স্কুল এন্ড কলেজ, এরপর নারায়নগঞ্জের, সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ১৬ (ষোল) বছর, তারপর ঢাকার মোহাম্মদপুরে, পাইওনিয়র কলেজ (পরবর্তীতে শেখ বজলুর রহমান কলেজ) এ ১০ (দশ) বছর অধ্যক্ষ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। আমার আপনার কাছে প্রশ্ন এতো চাকুরি কি টাকার বিনিময়ে নিয়েছি? বর্তমানে টি এন্ড টি কলেজের শিক্ষকদের কলেজ অংশের বেতন প্রায় ১৩০ (একশত ত্রিশ) মাসের (দশ বছর দশ মাস) বকেয়া। আমি ঢাকা শহরে অধ্যক্ষ থাকা অবস্থায় কেন এই কলেজে টাকা দিয়ে চাকুরি নিব আপনার কাছে আমার প্রশ্ন?
৫। ৩য় স্থান অর্জনকারী জনাব আবদুল মালেক ৮০ মার্কস এর লিখিত পরীক্ষায় ৩৪ নম্বর পেয়েছে ৮০ মাকর্স এ ৪০% মাকর্স ৩২ নম্বর তাহলে কিভাবে উনি লিখিত পরীক্ষায় ফেল করেছে? (মার্কসীট সংযুক্ত)
৬। ঢাকা মহিলা কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন সাহেব আমার সাথে প্রথম বার পরীক্ষা দিয়ে ৩য় হয়েছিল। আমি উনাকে জিজ্ঞেস করে জানতে পারি। ৩০শে জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশের পর উনি আবেদন করেননি। উনার মোবাইল নম্বর ০১৯৯৮৪৫৬৪১০ দিলাম। প্রয়োজনে উনার নম্বরে ফোন করে সত্যতা যাচাই করতে পারেন।
৭। আমি প্রথমবার পরীক্ষায় প্রথম হই। দ্বিতীয়বারের পরীক্ষায় ২য় হই। দ্বিতীয় বার প্রথম স্থান অর্জনকারী আমার মনে হয় কলেজের এই দুরবস্থা দেখে যোগদান করে নাই। নিয়মতান্ত্রিকভাবে আমাকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় নাই। তা জিবির বিষয়। তৃতীয়বার আমি প্রথম হওয়ার পর নিয়োগ পাই। তাহলে এখানে আমার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি কোথায়।
৮। অবৈধ গভর্নিং বডি নয়, বৈধ গভর্নিং বডিই আমাকে নিয়োগ দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির অনুমোদনের কপি সংযুক্ত।
৯। আমার জানামতে সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আবু তালেব অবসরে গিয়েছে ২০২৪ সালের জুলাই মাসে । আমি যোগদান করি ১ এপ্রিল ২০২৪ এ তাছাড়া অবসর প্রাপ্ত কর্মকর্তা কলেজের সভাপতি হতে পারবেন না, এ কথা কোথাও লেখা নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের অনুমোদন প্রয়োজন । আমাদের বর্তমান সভাপতি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শ্রদ্ধেয় স্যার। পরিশেষে আমি শিক্ষাবার্তা ডট কম এর সম্পাদক কে বলতে চাই আপনাদের প্রকাশিত খবর অযাচিত, অগ্রহণযোগ্য, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট।
০৫/১২/২০২৪ তারিখ শিক্ষাবার্তা ডট কম এর সংবাদ প্রকশের কারণে আমার মানহানি ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে এবং প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম নষ্ঠ হয়েছে। আমি এর তীব্রনিন্দা ও প্রতিবাদ করছি। আশা করি ভবিষ্যতে রির্পোট করার পূর্বে এর সত্যতা যাচাই করবেন।
প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন। 2019-00-00


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park