1. admin@news24hour.net : admin :
তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এ ঘটে যাওয়া এ ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি।

অভিযোগে বলা হয়, তাসকিন ফোন করে সৌরভকে ডেকে নেন এবং সেখানে তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। কিল-ঘুষি মেরে জখম করার পাশাপাশি ভয়ভীতি ও হুমকিও দেন তাসকিন। থানা সূত্রে জানা গেছে, তাসকিন ও সৌরভের মধ্যে আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমে বলেন, ‘মিডিয়াতে সকালে বিষয়টি দেখলাম। আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও বিষয়টি অবগত হয়েছেন। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। যদি ঘটনাটি সত্য হয়, তাহলে সেটা খুবই দুঃখজনক। জাতীয় দলের একজন আইকন প্লেয়ারের এমন ঘটনায় জড়ানো উচিত নয়। তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না।’

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন তাসকিন। তবে এবার মাঠের বাইরের ঘটনায় ফের আলোচনায় ৩০ বছর বয়সী জাতীয় দলের এই পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park