1. admin@news24hour.net : admin :
তিন উইকেট হারিয়ে চাপে পাকিস্তান - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

তিন উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : মিরপুর টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশন শেষে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে। পাকিস্তানের ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে পাকিস্তান। জিততে হলে তাদের আরও ১৫২ রান দরকার। বাংলাদেশের চাই ৭ উইকেট। ফলে শেষ সেশনে জয়, হার, ড্র বা টাই, এই চারটি ফলাফল আসারই সম্ভাবনা আছে।

দিনের শুরুতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল সাহসী সিদ্ধান্ত নিয়ে লাঞ্চের ২০ মিনিট আগেই ইনিংস ঘোষণা করেন। সেই সিদ্ধান্তের সুফল মিলেছে তাৎক্ষণিকভাবে। তাসকিন আহমেদ প্রথম ওভারেই ইমাম-উল-হককে (২ রান) উইকেটকিপার লিটনের ক্যাচে পরিণত করেন।

দ্বিতীয় সেশনে মিরাজ ১৩তম ওভারে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আজান ওয়াইসকে বোল্ড করেন ১৫ রানে। এরপর নাহিদ রানা ব্যক্তিগত তৃতীয় ওভারে পাক অধিনায়ক শান মাসুদকে ২ রানে ফেরান। ২০ বলের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

তারপরই প্রতিরোধ গড়ে তোলেন ফজল ও সালমান আগা। চতুর্থ উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে রেখেছেন দুজনে। চা বিরতিতে ফজল ৬৬ ও সালমান ২১ রানে অপরাজিত আছেন।

ফলে শেষ সেশনের জন্য ঝুলে রইল মিরপুর টেস্টের ভাগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park