1. admin@news24hour.net : admin :
দামেস্কে ইসরায়েলি হামলা, ৬ সেনা নিহত - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

দামেস্কে ইসরায়েলি হামলা, ৬ সেনা নিহত

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় ছয় সিরীয় সেনা নিহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) ভোরে দামেস্কের নিকটবর্তী আল কিশওয়াহ এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইসরাইলি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল আখবারিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়াজুড়ে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি ১৯৭৪ সালে হওয়া সিরিয়া-ইসরাইল বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফার জোনও দখল করে নিয়েছে ইসরাইল।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ী এলাকা বাইত জিনের নিকটবর্তী হেরমন পাহাড় দখলের জন্য অর্ধশতাধিক সেনা সিরিয়ায় পাঠানো হয়েছে বলে গত সোমবার অভিযোগ করেছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী। ওই স্থান থেকে লেবানন ও সিরিয়ার দক্ষিণাঞ্চলে নজরদারি বেশ সহজ বলে ইসরাইলের কাছে এর কৌশলগত গুরুত্ব এত বেশি বলে মনে করেন বিশ্লেষকেরা।

তবে, সিরিয়ার এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। এ ছাড়াও, সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ইসরাইল নিরস্ত্রীকৃত বাফার জোনে গোয়েন্দা কেন্দ্র ও সামরিক ঘাঁটি গড়ে তুলছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ইসরাইলের এ ধরনের কার্যকলাপ তাদের ‘বিস্তারবাদী পরিকল্পনার’ অংশ।

চলতি মাসের শুরুর দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘গ্রেটার ইসরাইল’ নামে একটি ধারণার কথা বলেন। যেখানে, গাজা, পশ্চিম তীরের পুরোটা এবং সিরিয়া, লেবানন, মিসর ও জর্ডানের কিছু অংশ মিলে আরও বড় একটি এলাকাজুড়ে ইসরাইলের বিস্তৃতীর আকঙ্ক্ষাকে ইঙ্গিত করে। ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন আকাঙ্ক্ষার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ ও আরব এবং ৩১টি মুসলিম দেশের একটি জোট।

এক যৌথ বিবৃতিতে তারা একে ‘আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের সরাসরি ও বিপজ্জনক লঙ্ঘন’ বলে অভিহিত করেন।

সিরিয়ায় ইসরাইলের সর্বশেষ সামরিক অভিযানটি ঘটেছে দ্রুজ সম্প্রদায়-অধ্যুষিত সুয়াইদা প্রদেশে রক্তক্ষয়ী সংঘর্ষের পরপরই।

গত মাসে টানা এক সপ্তাহের ওই সাম্প্রদায়িক সহিংসতায় প্রাণ হারান প্রায় এক হাজার ৪০০ মানুষ। শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতির মাধ্যমে সেই রক্তপাত বন্ধ হয়। এরই মধ্যে দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরীয় সেনাদের ওপর হামলা চালায় ইসরাইল। রাজধানী দামেস্কের কেন্দ্রেও বোমা বর্ষণ করে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park