1. admin@news24hour.net : admin :
দেহব্যবসার অভিযোগে সিনেমার চিত্রনাট্যকার গ্রেফতার - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

দেহব্যবসার অভিযোগে সিনেমার চিত্রনাট্যকার গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

মুম্বাই হিন্দি চলচ্চিত্র জগতের কাহিনিকার গ্রেফতার হয়েছেন। হায়দরাবাদের সাইবারাবাদে দেহব্যবসা চালানোর অপরাধে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কাহিনিকারের নাম মোহিত সৎপল গর্গ। মুম্বাই নিবাসী ২৮ বছর বয়সি মোহিত সৎপল ২০২০ সাল থেকে মানবপাচারের সঙ্গে যুক্ত বলে অনুমান করছে পুলিশ।

পুলিশ জানায়, মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছেন মোহিত।

একই অপরাধে আরও সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে এক বাংলাদেশি নারীও রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এরই মধ্যে মোহিতের নামে চারটি মামলা নথিভুক্ত হয়েছে। ইমমোরাল ট্র্যাফিক প্রিভেনশন অ্যাক্টের অধীন তার বিরুদ্ধে মামলা করা হয়।

পুলিশ আরও জানায়, মাধবপুর গাচিবৌলি এলাকায় গ্রেফতার আটজনের নামে অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত চালায় পুলিশ। প্রায় সপ্তাহখানেক অনুসন্ধান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।

এদিকে অ্যান্টি হিউম্যান ট্র্যাফিক ইউনিটের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদের দেহব্যবসায় নিযুক্ত করত চক্রটি। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে পুলিশ পাঁচটি ল্যাপটপ, একটি সোয়াইপিং মেশিন, দুটো স্ক্যানার, ৩টি বাইক, একটি গাড়ি ও পঁচিশটি প্যান কার্ড জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park