1. admin@news24hour.net : admin :
নতুন পত্রিকার মালিকগন ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খায় - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

নতুন পত্রিকার মালিকগন ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খায়

  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
আগে বড় বাজেটের কোন পত্রিকা প্রকাশ করার সময় পত্রিকার সাথে সংশ্লিষ্ট এজেন্সি গুলোর আগে আলাপ আলোচনা ও পরামর্শ নিতো,পত্রিকার মালিক পক্ষ এজেন্সী গুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা গাইডলাইন মেনে পত্রিকা প্রকাশ করতো।এখন আর এসব মানা হয় না।হুট হাট করে যে যার মতো ঘোষনা দিয়ে পত্রিকা বের করছে,এজেন্সী গুলোর সাথে পরিচিত হওয়ার সময়ও তাদের নেই।এজন্য এজেন্সী গুলোর সাথে নতুন পত্রিকা গুলোর তেমন কোন ব্যাবসায়িক সম্পর্কও গড়ে উঠে না।এর পরিপেক্ষিতে অনেক বড় বাজেটের অনেক বড় হাউজের পত্রিকা কিছুদিন চলার পর লসের কারনে বন্ধ করে দিতে হয়।লোকাল একটা প্রবাদ আছে”ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া”।
অবশ্য এখন আর আগের মতো মহৎ উদ্যেশ্য নিয়ে খুব কম লোকেই পত্রিকা বের করে,বেশির ভাগেই নিজের স্বার্থ বা নিজের অবৈধ কার্যকলাপ ঠেকানোর উদ্যেশ্যই পত্রিকা প্রকাশ করে।তবে এটা সত্যি যে প্রিন্ট মিডিয়ার ব্যবসা এখন আর আগের মতো নেই।সময়ের সাথে অনেক পরিবর্তন হয়েছে।।
লেখক:সুমন মোর্শেদ।।সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park