1. admin@news24hour.net : admin :
নাটোরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

নাটোরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সেকচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান।

নিহতরা হলেন- উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন বন্ধু।

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই নিহত হন। আর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park