1. admin@news24hour.net : admin :
নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক - নিউজ ২৪ আওয়ার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

  • প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে অপত্তিকর অবস্থায় আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটক করেছে স্থানীয়রা। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

আটক আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চণ্ডীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। ভুক্তভোগী নারী ও মান্নান কর্মসূত্রে পূর্বপরিচিত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয়রা এক নারীর বাড়ি ঘেরাও করেন। এ সময় ভেতর থেকে আটকানো ঘরের দরজা ভেঙে বস্ত্রহীন অবস্থায় তাকে বাহিরে আনা হয়। পরে তাকে ঘরের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান।

ওই নারী দাবি করেন, অভিযুক্ত মান্নান বিভিন্ন সময়ে তার বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিতেন। বৃহস্পতিবার বাজার পৌঁছে দেওয়ার অজুহাতে ঘরে ঢুকলে স্থানীয়রা তাদের আটক করেন।

শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা বিষয়টি নিষ্পত্তি করে তাদের সরিয়ে নেন।

এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্ত মান্নানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এর আগে ২০২৫ সালের ৭ জুলাই এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় পৌর যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park