1. admin@news24hour.net : admin :
নায়িকাকে রাস্তায় ফেলে পেটালেন নায়কের স্ত্রী - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

নায়িকাকে রাস্তায় ফেলে পেটালেন নায়কের স্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ নায়িকাকে পেটালেন নায়কের স্ত্রী। এমন ঘটনা ঘটল ভারতের ওড়িশার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেখানের অভিনেতা বাবুশান মোহান্তির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী প্রকৃতি মিশ্র এমন গুঞ্জন চলছিল।

তার গুঞ্জনের মধ্যেই স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরে পড়েন বাবুশান। আর যায় কোথায়, প্রকাশ্যে রাস্তায়ই স্বামীর প্রেমিকাকে মারধর করেন বাবুশানের স্ত্রী। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বাবুশানপত্নী তৃপ্তি রাস্তায় অভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রীর চুলের মুঠি টেনে রাস্তার ফেলে মারধর করেছিলেন তৃপ্তি। কোনোরকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিকশার দিকে ছুটে যান প্রকৃতি, সেইসময়ও তৃপ্তি তাকে ধাওয়া করেন। আর গোটা ঘটনাই মোবাইল ক্যামেরায় ধারণ করে পথচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park