1. admin@news24hour.net : admin :
পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামী

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। সোমবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি নিজেই পদত্যাগ করার কথা জানান।

সহকারী অধ্যাপক মোনামী লিখেছেন, ‘শিক্ষকতা পেশার ৭ বছরে (২০২৪) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনো ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব কখনো নেবো।’

‘তবে ২৮ আগস্ট , ২০২৪ এ যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ , এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!’

নানা কারণে আলোচিত এই শিক্ষক সেই সময়ের কথা স্মরণ করে লিখেছেন, “একে তো নতুন বাংলাদেশ অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি , তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার উপর আমার ডিপার্ট্মেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করবো!??”

পোস্টে তিনি আরও বলেন, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতা তার জন্য শিক্ষণীয় ছিল। কঠিন পরিস্থিতিতে ধৈর্য, সংযম ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালনের বিষয়গুলো তিনি শিখেছেন বলে উল্লেখ করেন।

তিনি তার দায়িত্বকালীন সময়ের সাফল্য-ব্যর্থতা নিয়ে বিস্তারিত মূল্যায়নে না গিয়ে এটিকে একটি ‘অসাধারণ অভিজ্ঞতা’ হিসেবে অভিহিত করেন এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টের শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও তার টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্ব তারা দক্ষতার সঙ্গে পালন করবেন বলে তিনি আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park