1. admin@news24hour.net : admin :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি

  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি করা হয়েছে। শামা ওবায়েদের নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অনৈতিক সুবিধা নিতে না পারে তা নিশ্চিত করার জন্য দুই উপজেলার সরকারি দপ্তরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সরকারি প্যাডে এই সতর্কবার্তা জারি করা হয়।

সতর্কবার্তার অনুলিপি প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্ট মাস্টার, সাব-রেজিস্টার ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন।

নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বলা হয়েছে, বিভিন্ন সরকারি অফিসে মন্ত্রীর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে-এমন অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ না দিতে সব কর্মকর্তা-কর্মচারীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি মন্ত্রীর নাম ব্যবহার করে সুপারিশ, তদবির বা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তা গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কবার্তার অনুলিপি প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি), প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, নির্বাচন কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফায়ার সার্ভিস কর্মকর্তা, পোস্ট মাস্টার, সাব-রেজিস্টার ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ সতর্কতা জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। কেউ যদি তার নাম ভাঙিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park