1. admin@news24hour.net : admin :
পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যাবের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

পহেলা বৈশাখ উপলক্ষে র‌্যাবের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রতি বছরের মতো এবছরও পহেলা বৈশাখ ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

র‌্যাব জানিয়েছে, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ৩৪৬টি টহল দল এবং ৪১৩ জন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যসহ মোট ২৪৪৯ জন র‌্যাব সদস্য মাঠে থাকবে।

এছাড়াও রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, শিশু একাডেমি ও রমনা বটমূলসহ বর্ষবরণ কেন্দ্রিক এলাকায় স্থাপন করা হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট, টহল ও অবজারভেশন পোস্ট।

বোমা হামলার আশঙ্কা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দ্বারা সুইপিং পরিচালনা করা হবে। এই ইউনিটগুলো সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায়।

নাশকতা ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে বিশেষ কমান্ডো টিম, মোবাইল পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে চলবে নজরদারি। এ ছাড়া অনলাইন জগতে গুজব, উস্কানি বা মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিম সদা তৎপর রয়েছে।

নারীদের নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থলগুলোতে মোবাইল কোর্ট পরিচালনাসহ যৌন হয়রানি ও ইভটিজিং প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এ ধরনের কোনো ঘটনার শিকার হলে র‌্যাব সদস্যদের জানানোর অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park