1. admin@news24hour.net : admin :
প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। 

দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ৪ উইকেটে ৭১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনো ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। 

ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫, মোমিনুল হক ৫, অধিনায়ক সাকিব আল হাসান ১৩ ও মুশফিকুর রহিম ৯ রান করে আউট হন।

আরেক ওপেনার জাকির হাসান ৩৭ ও লিটন দাস শূন্য হাতে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। ভারতের অশ্বিন-উনাদকত-সিরাজ ও প্যাটেল ১টি করে উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park