1. admin@news24hour.net : admin :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজা চার্লসের ফোন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজা চার্লসের ফোন

  • প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় বাকিংহাম প্যালেস থেকে গতকাল শনিবার সন্ধ্যায় টেলিফোন করে আগামীকাল সোমবার সকালে অনুষ্ঠেয় তাঁর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে তিনি ধন্যবাদ জানান।এ সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আপনার প্রয়াত মহামান্য মা আমার কাছে একজন মা এবং কমনওয়েলথের একজন অসাধারণ প্রধানের মতো ছিলেন’ উল্লেখ করে বলেন, ‘তাঁর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা জানাতে, আমি তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’প্রধানমন্ত্রী রাজাকে আরও জানান যে বাংলাদেশে, তাঁর সরকার প্রয়াত রানির প্রতি সম্মান প্রদর্শনের জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে এবং তাঁর আত্মার শান্তির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park