1. admin@news24hour.net : admin :
প্রশাসনের আশ্বাসে রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

প্রশাসনের আশ্বাসে রাজশাহীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

ইমতিয়াজ আহমেদ: অবশেষে গতকাল (৩ ডিসেম্বর) রাজশাহীতে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক। তিনি বলেন, ‘রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে মহাসড়কে নসিমন,করিমন, অটোরিকশা বন্ধসহ ৪টি দাবি এক মাসের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে ।’ এরই পরিপ্রেক্ষিতে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, মহাসড়কে করিমন, নসিমন এবং বিভিন্ন অবৈধ যান চলাচল বন্ধ করতে দশ দফা দাবিতে গত ৩০ নভেম্বর রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এতে করে পরিবহন মালিকরা গত বৃহস্পতিবার (১ডিসেম্বর) থেকে গণপরিবহন চলাচল বন্ধ করে
দেন। যার কারনে সাধারণ যাত্রীদের বিগত দুইদিন চরম ভোগান্তি পোহাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park