নিউজ24আওয়ার ডেস্ক : ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহম্মদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে ফেনী শহরের রামপুরস্থ ‘হাফেজ উকিল বাড়ি’র নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ আসর ফেনী শহরের ঐতিহ্যবাহী মিজান ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রামপুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় দ্বিতীয় জানাজা শেষে পা
রিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) তাঁকে দাফন করা হবে।
এদিকে অ্যাডভোকেট হাফেজ আহম্মদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফেনীর রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, আইনজীবী ও শুভাকাঙ্ক্ষীরা শেষবারের মতো দেখতে মরহুমের বাসভবনে ভিড় জমান।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে ফেনীর স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী সমিতিসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply