1. admin@news24hour.net : admin :
আ.লীগ নেতা আশরাফ আলীর নির্যাতনের মাত্রা এখনো থামেনি! - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

আ.লীগ নেতা আশরাফ আলীর নির্যাতনের মাত্রা এখনো থামেনি!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা আশরাফ আলীর নির্যাতনের মাত্রা এখনো থামেনি।

আশরাফ আলী কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আ.লীগ এর সভাপতি ছিলেন।
তিনি আওয়ামী লীগের সভাপতি থাকা কালীন সময়ে তার অত্র অঞ্চলে বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকদের ওপর অমানবিক নির্যাতন করেছেন।

তিনি নিজে এবং স্থানীয় ছাত্রলীগের কর্মীদেরকে নিয়ে বিভিন্নভাবে অত্র এলাকার ব্যবসায়ীদের থেকে এবং বিরোধী রাজনৈতিক পক্ষের নিকট হইতে চাঁদা দাবি করতেন এবং চাঁদা আদায় করতেন।

আশরাফ আলী তার দল আওয়ামী লীগের নাম করে স্থানীয়ভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি লুটতরাজ হুমকি মানুষের ভূমি দখলসহ বিভিন্ন ধরনের নির্যাতনমূলক কাজ করতেন।

অত্র এলাকায় খবর নিয়ে দেখা যায় বিভিন্ন সময় তিনি অত্র অঞ্চলের ব্যবসায়ীদেরকে খবর দিয়ে এনে চাঁদা দাবি করতেন এবং যারা চাঁদা দিতেন না তাহাদেরকে নির্যাতন করতেন ভয়-ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। অত্র এলাকায় যাহারা তার কথা শুনতেন না তাদের ওপর নেমে আসত নির্যাতনের স্টিম রোল। বিভিন্ন সময় অত্র এলাকার লোকজনদেরকে এনে চাঁদা দাবি করতেন এবং যাহারা চাঁদা দিতে অশ্বিকৃতি জানাতেন তাদেরকে টর্চার সেলে নিয়ে নির্যাতন করতেন মারধর করতেন এবং মিথ্যা মামলার হুমকি দিতেন।
যাহারা তার কথায় চাঁদা দিতেন না তাহাদের কে এলাকা হইতে বিতাড়িত করতেন এবং চরম নির্যাতন অপমান অপদস্থ করে এলাকা হইতে বাহির করে দিতেন।

৫ আগস্ট ২০২৪ তারিখে আওয়ামীলীগ স্বৈরাচার সরকারের পতনের পর আশরাফ আলী আওয়ামী লীগ ছাড়িয়া হেফাজতে ইসলামে যোগদান করেন। আশরাফ আলীর বড় ভাই মুফতি ফয়জুল্লাহ ওসমানী হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ থানার সহ-সাধারণ সম্পাদক। আশরাফ আলীর ভাই মুফতি ফয়জুল্লাহ ওসমানী আশরাফ আলীকে জনরোষ হইতে নিরাপত্তা দিয়েছে এবং হেফাজতে ইসলামে যুক্ত করেছে। বর্তমানে আশরাফ আলী হেফাজতের ইসলামের একজন কর্মী হিসেবে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। তার ভাই মুফতি ফয়জুল্লাহ ওসমানীর নামে এবং হেফাজতে ইসলামের ব্যানারে অত্র অঞ্চলে আবারো ত্রাসের সৃষ্টি করিয়াছে। আশরাফ আলী আওয়ামীলীগে থাকা অবস্থায় যাহাদের নিকট চাঁদা দাবি করেছিল তাহাদের মধ্যে মো: হাশেম ভূঁইয়া একজন। ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ এর পর আশরাফ আলী দলবদল করিয়া হেফাজতে ইসলাম এর একজন কর্মী হিসেবে পুনরায় মোঃ হাসেম আলী ভূঁইয়াকে খুঁজতে থাকে এবং খবর দেয় এবং মোঃ হাসেম আলীকে হুমকি প্রদান করে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আশরাফ আলী চেয়ারম্যান থাকা অবস্থায় এবং আওয়ামীলীগের কেয়াইন ইউনিয়ন পরিষদের সভাপতি থাকা অবস্থায় মোঃ হাশেম ভূইয়া কে হুমকি প্রদান এবং তাদের বাড়িঘর ভাঙচুর সহ লুটপাটের কারণে মোঃ হাসেম ভূইয়া একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলেন। উক্ত সাধারণ ডায়েরি তুলে নেয়ার জন্য আশরাফ আলী মোঃ হাশেম ভূইয়াকে হুমকি প্রদর্শন করেন।

আশরাফ আলীর সন্ত্রাসী ভূমিকা এখনো বিদ্যমান রহিয়াছে তিনি শুধু তার দল স্বৈরাচার আওয়ামী লীগকেই পরিবর্তন করিয়াছেন কিন্তু তার নিজের চরিত্র পরিবর্তন না করিয়া তার ভাই হেফাজতে ইসলামের নেতা মুফতি ফয়জুল্লাহ ওসমানীর সহযোগিতায় বর্তমানে হেফাজতে ইসলামের একজন কর্মী হিসেবে এলাকায় নতুন করিয়া সন্ত্রাসী কায়দায় মানুষদেরকে নির্যাতন করিয়া যাইতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park