1. admin@news24hour.net : admin :
বন্দিদের তথ্য ও সাক্ষাতের সিডিউল যে নম্বরে পাবেন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বন্দিদের তথ্য ও সাক্ষাতের সিডিউল যে নম্বরে পাবেন

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বন্দিদের প্রয়োজনীয় তথ্য ও সাক্ষাতের সিডিউল নিতে মোবাইল ফোন সেবা চালু করা করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, এখন থেকে ‘09612021690’ নাম্বারে কল করে বন্দিদের স্বজনরা তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন। সাক্ষাতের সিডিউল পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে যারা আহত হয়েছে তাদেরকে এই জরুরি সেবাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

দেশে চুরি-ছিনতাই বেড়েছে স্বীকার করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ৫ আগষ্টের পর যেসব আসামি জেল থেকে পালিয়ে গিয়েছিল তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। তবে, এখনও ৭০০ আসামি পলাতক আছে।

তিনি বলেন, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে যারা আবার অপরাধে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে বাইরে আছে তাদেরও ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park