1. admin@news24hour.net : admin :
বাগেরহাটে কারাগারে ভারতীয় জেলের মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

বাগেরহাটে কারাগারে ভারতীয় জেলের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিউজ24আওয়ার ডেস্ক : বাগেরহাট কারাগারে বাবুল দাস (২৫) নামের এক ভারতীয় জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে।

মৃত বাবুল দাস ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা এলাকার নির্মল দাসের ছেলে। এর আগে শুক্রবার রাতে কারাগারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়।

বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল বলেন, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কোস্টগার্ড ৩৪ জন জেলেকে আটক করে মোংলা থানায় সোর্পদ করে। পরে থানা পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠায়।

আদালত আসামিদের কারাগারে প্রেরণ করে। শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলে বাবুলের মৃত্যু হয়। বর্তমানে কারাগারে ৭১ জন ভারতীয় নাগরিক রয়েছে।

তিনি আরও বলেন, বাবুলের মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট জেলা সদর হাসপাতালে মর্গে সম্পন্ন হয়েছে। মরদেহ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্থান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park