1. admin@news24hour.net : admin :
বাতিল বাংলাদেশ ‘এ’ দলের সফর - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

বাতিল বাংলাদেশ ‘এ’ দলের সফর

  • প্রকাশিত : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজটা চূড়ান্ত ছিল। এজন্য প্রস্তুতিও শুরু করেছিলেন মুমিনুল হক, সাদমান ইসলামরা। কিন্তু শেষপর্যন্ত এই সিরিজটা হচ্ছে না।

অর্থ সংকটের কারণে সিরিজটা বাতিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে দুবাইয়ের বুকে বাংলাদেশ ‘এ’ দলকে আতিথ্য দেওয়ার সামর্থ্য নেই তাদের।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, তাদের ফান্ড না থাকায় সিরিজটি স্থগিত করেছে। তারা বলেছে অন্য সময়ে সিরিজটি করতে চায়। নতুন সূচি পেলেই জানিয়ে দেওয়া হবে। সিরিজে দুটি চারদিনের ম্যাচ, তিনটি ওয়ানডে খেলার কথা ছিল। এই সিরিজে ‘এ’ দলের সঙ্গে দুবাইয়ে থাকার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। এখন সিরিজ বাতিল হওয়ায় ডমিঙ্গোকেও ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park