1. admin@news24hour.net : admin :
বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে সানিয়া-শোয়েব - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই একসঙ্গে সানিয়া-শোয়েব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা ও পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন দীর্ঘদিনের। দুজন অনেক দিন এক ছাদের নিচে থাকছেন না বলেও শোনা যাচ্ছে।

তবে ছেলের সাফল্য উদযাপনে একসঙ্গে দেখা মিলল তাদের। শোয়েব-সানিয়ার একমাত্র পুত্র ইজহান মির্জা মালিক। বাবা-মা দুজনেই ক্রীড়া জগতের সেলিব্রিটি। ছেলেরও ছোট থেকেই ঝোঁক অ্যাথলেটিকসে। সম্প্রতি সাঁতার প্রতিযোগিতায় জোড়া মেডেল জিতেছে ইজহান।

সেই সাফল্য উদযাপনেই এক ছাদের তলায় পাওয়া গেল শোয়েব-সানিয়াকে। ইনস্টাগ্রামে মেডেল গলায় ছেলের ছবি পোস্ট করেছেন শোয়েব। ছেলেকে নিয়ে কতখানি গর্বিত সে কথা জানান সাবেক পাক ক্রিকেট অধিনায়ক। তবে সানিয়ার কোনো ছবি পোস্ট করেননি তিনি।

কিন্তু ইনস্টাগ্রামে ইজহানের একটি অ্যাকাউন্ট রয়েছে, যা ম্যানেজ করেন সানিয়া। সেখানেই একফ্রেমে নয়, তবে আলাদা আলাদা ছেলের সঙ্গে পোস্ট দিলেন দুজনে।

২০১০ সালের ১২ এপ্রিল গাঁটছড়া বাঁধেন তারা।২০১৮ সালে জন্ম হয় ইজহানের। এখন সবে ৫ পূর্ণ করেছে ইজহান। আজকাল পাশাপাশি থাকলেও একফ্রেমে ধরা দেন না শোয়েব-সানিয়া। আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দেন সম্পর্কের দূরত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park