1. admin@news24hour.net : admin :
বিপাকে পরীমণি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিপাকে পরীমণি

  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন পরীমণি। টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘ফেলুবকশি’ নামের একটি ছবিতে। কিন্তু ছবিটি শেষ করাই এখন দুরূহ হয়ে পড়েছে। কেননা ভিসা জটিলতার কারণে কলকাতায় যাওয়া অনিশ্চিত পরীর।

এ নিয়ে সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।
‘ফেলুবকশি’ সিনেমায় পরীমণি-সোহম ছাড়াও অভিনয় করেছেন মধুমিতা সরকার। থ্রিলার ঘরানার এ সিনেমাইয় পরীর চরিত্রের নাম লাবণ্য। রহস্যময় এক চরিত্র। পরিচালনা করেছেন দেবরাজ সিনহা।

এদিকে কলকাতার আরও একটি সিনেমায় নাম লিখিয়েছেন পরী। তবে সেটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না। শুধু জানিয়েছেন বাংলাদেশেও শুটিং হবে সিনেমাটির। একটি আয়োজনের মাধ্যমে সমস্ত কিছু জানাবে প্রযোজনা সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park