1. admin@news24hour.net : admin :
বিশ্বকাপের সবচেয়ে মারাত্মক বোলার আফ্রিদি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিশ্বকাপের সবচেয়ে মারাত্মক বোলার আফ্রিদি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে মারাত্মক বোলার হিসেবে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার টম মুডি।
ক্রিকেট থেকে অবসরে কোচিংয়ে ক্যারিয়ার গড়ে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখেন টম মুডি। তিনি বলেন, নতুন বলে আফ্রিদি মারাত্মক।

গলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন শাহিন আফ্রিদি। ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। প্রায় তিন মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফেরেন। ইংল্যান্ডের বিপক্ষে দুই ওভারে মাত্র সাত রান খরচ করেন।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগের ফর্ম ফিরে পেয়েছিলেন শাহিন। তিনি প্রথম স্পেলে দুটি উইকেট নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park