1. admin@news24hour.net : admin :
বিশ্বকাপ জিতে স্বপ্নের হোটেল খুলছেন মেসি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ জিতে স্বপ্নের হোটেল খুলছেন মেসি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারের অপূর্ণতা গোছালেন লিওনেল মেসি। এই সুপারস্টারের নেতৃত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটাল আর্জেন্টিনা। 

একটি কোম্পানির সঙ্গে স্পেনে যৌথভাবে পাঁচটি হোটেলের শেয়ার মালিক ছিলেন মেসি। এবার নিজেই ইউরোপে অত্যাধুনিক হোটেল খুলছেন মেসি।

আগামী ফেব্রুয়ারিতে মেসির সেই হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। মেসির প্রথম অভিজাত হোটেলটি তৈরি হয়েছে অ্যান্ডোরায়। 

মেসির হোটেলের ম্যানেজার জেমা রাভাসি বলেছেন, ‘প্রথম হোটেলের জন্য আমরা এই দেশটাকে বেছে নিয়েছি, কারণ এখানকার অধিকাংশ মানুষই ক্রীড়াপ্রেমী। তাছাড়া এখানে এই মানের কোনো হোটেল নেই। সব থেকে আধুনিক প্রযুক্তি রয়েছে এই হোটেলে। অতিথিরা থাকতে পারবেন বাড়ির মতো স্বচ্ছন্দে।’

একটি অভিজাত হোটেল কিনে নিয়ে সংস্কার করা হয়েছে। এই হোটেলের বিশেষত্ব হলো অতিথিরা চাইলে আলাদাভাবে সব পরিষেবা পাবেন। রান্নাঘর, রাঁধুনি, জিম, সুইমিং পুল, বাগান, পরিষেবা কর্মী সব। 

হোটেলটিতে রয়েছে মোট ৩৪টি ঘর। প্রতিটি ঘর ২৫ বর্গমিটারের। রয়েছে লিওনেল মেসি স্যুট। এই স্যুটে থাকলে মেসির সম্পর্কে আপনি সব কিছু জানতে পারবেন। এই স্যুটের নিজস্ব জাকুজি রেস্তোরাঁ রয়েছে। রেস্তোরাঁর দায়িত্বে থাকছেন একজন খ্যাতিমান রাঁধুনি। 

লিওনেল মেসি স্যুট বা অন্য স্যুটগুলোর ভাড়া এখনও প্রকাশ করা হয়নি। স্পেনের পাঁচটি হোটেলের ভাড়া অবশ্য আকাশছোঁয়া। পকেটে ৩৫ হাজার টাকা থাকলে তবেই মেসির এই হোটেলগুলোতে একটা রাত কাটানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park