নিউজ24আওয়ার ডেস্ক : বিশ্ববিখ্যাত চার্জিং এবং স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড অ্যাঙ্কার (Anker) বাংলাদেশের বাজারে তাদের ব্যবসার পরিধি বাড়াতে দেশের অন্যতম বড় গ্যাজেট পরিবেশক মোশন ভিউ (Motion View)-এর সাথে হাত মিলিয়েছে।এই একসাথে কাজ করার ফলে এখন থেকে সাধারণ গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই অ্যাঙ্কারের আসল পণ্য এবং অফিশিয়াল ওয়ারেন্টি সুবিধা পাবেন।
অ্যাঙ্কার জানিয়েছে, বাংলাদেশে দিনদিন স্মার্টফোন ব্যবহারকারী এবং প্রিমিয়াম গ্যাজেটের চাহিদা বাড়ছে।সাধারণ মানুষের কাছে আসল এবং নিরাপদ ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতেই তারা মোশন ভিউ-এর বিশাল নেটওয়ার্ক কে বেছে নিয়েছে।এখনথেকেচার্জার, পাওয়ারব্যাংক, সাউন্ডকোর অডিও ডিভাইস এবং স্মার্ট হোম গ্যাজেট গুলো আরও সহজে কেনা যাবে।
মোশন ভিউ-এর সাথে এই নতুন পথচলায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে অ্যাঙ্কার (Anker) এশিয়া সেলস ডিরেক্টর হেভারহো বলেন, “বাংলাদেশ দক্ষিণএশিয়ার অন্যতম সম্ভাবনাময় কনজিউমার ইলেকট্রনিক্স বাজার। মোশন ভিউ-এর সাথে আমাদের এই অংশীদারিত্ব একটি বড় মাইলফলক এবং আমাদের ব্যবসার পরিধি বাড়ানোর জন্য এটি একটি অত্যন্ত চমৎকার ও আশা ব্যঞ্জক পদক্ষেপ।”
অ্যাঙ্কারের পণ্য গুলো আরও সহজে পাওয়ার নিশ্চয় তা দিয়ে অ্যাঙ্কার (Anker)-সেলসম্যানে জার রিয়াজ আহমদ- বাংলাদেশ বলেন, “অ্যাঙ্কার পণ্যের চাহিদা বাংলাদেশে ক্রমাগত বাড়ছে এবং এই পার্টনারশিপ আমাদের সেই চাহিদা আরও কার্যকরভাবে মেটাতে সাহায্য করবে।”
মোশন ভিউ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমরুল হাসান বলেন, “একযুগেরও বেশি সময় ধরে আমরা যে নেটওয়ার্ক তৈরি করেছি, অ্যাঙ্কারের মতো ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া আমাদের সেই প্রচেষ্টারই প্রতিফলন।এটি দেশের টেক ইন্ডাস্ট্রি এবং গ্রাহকদের জন্য একটি বড় সুখবর।”
বর্তমানে মোশন ভিউ-এর দেশজুড়ে ৬০টিরও বেশি পরিবেশক এবং ৫৫টির বেশি নিজস্ব ব্র্যান্ডশপ রয়েছে। এর ফলে শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ের গ্রাহকরা ও এখন হাতের নাগালে অ্যাঙ্কারের আসল বা ভেরিফাইড পণ্য পাবেন।
Leave a Reply