1. admin@news24hour.net : admin :
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন কারা আসছেন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন কারা আসছেন

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন পুরুষদের কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব ফরম্যাটে নিয়মিত খেলা ক্রিকেটারের অভাবকেই এর প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে, জানাচ্ছে ক্রিকবাজ।

বিসিবির ক্রিকেট অপারেশন কমিটি ২০২৬ সালের জন্য ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা প্রস্তুত করেছে। এই তালিকায় থাকা খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা ভাবছে বোর্ড। তালিকা ও নতুন বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে জানা গেছে, আগের মতো এবার আর এ প্লাস ক্যাটাগরি থাকছে না।

২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে পরিবর্তন আনে। তখন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিভিত্তিক গ্রেডিং বাদ দিয়ে পাঁচটি ক্যাটাগরি চালু করা হয়। সেগুলো হলো এ প্লাস, এ, বি, সি ও ডি।

বিসিবির উন্নয়ন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা শনিবার বলেন, ‘এ বছর কেন্দ্রীয় চুক্তিতে কোনো এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। এই মুহূর্তে আমাদের কোনো ক্রিকেটারই তিনটি ফরম্যাটে নিয়মিত খেলছে না। এটি এ প্লাস ক্যাটাগরিতে থাকার একটি শর্ত ছিল। আমরা ২৭ জন ক্রিকেটারের তালিকা করেছি। এখন বোর্ডের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছি।’

২০২৫ সালে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা মাহমুদুল্লাহ নতুন তালিকায় নেই। তিনি সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। আগের তালিকায় থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকায় জায়গা ধরে রেখেছেন।

এর বাইরে নতুন করে ছয়জন ক্রিকেটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। তারা হলেন শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম এবং হাসান মুরাদ।

সম্ভাব্য তালিকায় আরও আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, শাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মাহেদী হাসান, নাসুম আহমেদ এবং খালেদ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park