1. admin@news24hour.net : admin :
বোনের বাড়ি থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ - নিউজ ২৪ আওয়ার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বোনের বাড়ি থেকে ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ওঠেছে নাজিম উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট) রাতে অভিযুক্ত নাজিমকে গ্রেফতার করেছে পুলিশ। একইদিন সকালে কোম্পানীগঞ্জ থানায় ওই যুবককে আসামি করে মামলা দায়ের করেন কিশোরীর মা। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার চরএলাহীর ৬নং ওয়ার্ডের চর বালুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাজিম উদ্দিন চরবালুয়া এলাকার মো. অদনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী একই এলাকায় তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে ফিরছিল। এ সময় আগে থেকে ওঁতপেতে ছিল নাজিম উদ্দিন। ওই কিশোরী বাড়ির কাছাকাছি এলে তাকে তুলে পাশ্ববর্তী নির্জন স্থানে নিয়ে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় পাশ দিয়ে যাওয়া স্থানীয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তি টের পেয়ে দৌঁড়ে গেলে নাজিম পালিয়ে যান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগ পেয়ে দ্রুত নাজিমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park